চার ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচে ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বল শেষে জিম্বাবুয়ের ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ১০৮ রান।
শুরুটা দুর্দান্ত করেছে জিম্বাবুয়ে। উদ্বোধনী ব্যাটিংয়ে নেমে হ্যোমিলটন মাসাকাজ্জা ও ভুসি সিবান্দা করেন ৫০ রান।
১৭ বল খেলে সিবান্দা ২১ রান করে মাশরাফি মর্তুজার বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন। আর তার কিছুক্ষন পরেই দলিয় ৮ ওভর দুই বলে সাব্বির রহমানের বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হ্যামিলটন মাসাকাজ্জা। তিনি ২৮ বল খেলে ৩০ রান সংগ্রহ করেন।
এরপর ১০ ওভারে শুভগত হোমের বলে এলবি'র ফাঁদে পড়েন শেন উইলিয়ামস। ১০ম ওভারের ৪ বলে সাব্বির রহমানের বলে আউট হন মুতুম্বামি।
রোববার বিকেল ৩টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ২০ ওভার শেষে টাইগারদের ৩ উইকেট শেষে রান দাড়ায় ১৬৭ রান।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শুভাগত হোম, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ভুসি সিবান্দা, পিটার মুর, শেন উইলিয়ামস, রিচমন্ড মুতুম্বামি, ম্যালকম ওয়ালার, তাউরাই মুজারাবানি, নেভিল মাদজিভা, ব্রায়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার।
এআই





