অ্যাথলেটদের জন্য প্রস্তুতকৃত দুপুরের খাবার বক্সে জীবাণু পেয়েছে দক্ষিণ কোরিয়ার ফুড এন্ড ড্রাগ সেফটি মন্ত্রণালয়। এই ঘটনার পরপরই তারা পুরো স্টক বাতিল এবং তা পরিবর্তনের নির্দেশ দিয়েছে স্থানীয় আয়োজক সংস্থাকে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন রোববার খাবারের ডিশে সালমোনেলা জাতীয় জীবাণু পাওয়া গেছে। ৭৬টি বক্সে এই জীবাণু পাওয়া যাওয়ায় তা সাথে সাথেই নষ্ট করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। পুরো বিষয়টি বেশ বিব্রত করেছে আয়োজকদের।

এর আগে শুক্রবার প্রায় একই ধরনের আরেকটি জীবাণু এশিয়ান গেমসের কর্মকর্তাদের জন্য দেয়া খাবারের বাক্সেও পাওয়া গিয়েছিল। এই ধরনের জীবাণু থেকে সাধারণত পেটের পীড়া, জ্বর, বমি ভাব এবং অন্যান্য রোগ হতে পারে।

এই ব্যপারে ইনচেন আয়োজন কমিটি কোন ধরনের সুযোগ দিতে চায় না বলেই খাবার সরবরাহকারী সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই