বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেঞ্চুরির দেখা পেল ভারত। দলের পক্ষে এই সেঞ্চুরি করেন ব্যাটসম্যান বিরাট কোহলি।
২০১৫ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার অ্যাডিলেড ওভালে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবার দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি গড়ার রেকর্ড গড়েন কোহলি।
ওয়ানডাউনে ম্যাট করতে নামা কোহলি ১১৯ বলে ১০০ বল পূর্ণ করেন তিনি। এতে সাতটি বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত ১২৬ বলে ১০৭ রান করে ক্যাট আউট হন তিনি।
এদিকে অ্যাডিলেডে ভারতের চলতি সফরে সবকটি ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন কোহলি।
জেডআই





