ক্লারেন্স সিডর্ফকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এসি মিলান। তার স্থানে যুব দলের কোচ ফিলিপো ইনজাগিকে নিয়োগ দেবার বিষয়টি জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।
আড়াই বছরের চুক্তির মেয়াদের আর মাত্র চার মাস সময় বাকি ছিল সিডর্ফের। সিরি আ লিগে তার অধীনে মিলানের উন্নতিও হয়েছিল। এবারের লিগে ৩৮টি ম্যাচে ১৬টি জয়, ৯টি ড্র ও ১৩টিতে পরাজিত হয়ে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করেছে মিলান।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিডর্ফের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মিলানের প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত আরকোর নামক স্থানে ক্লাব সভাপতি সিলভিও বারলুসকোনি এবং প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি আলোচনা করেছেন। ইতালির তিনটি জনপ্রিয় ক্রীড়া দৈনিক গাজেটা ডেলো স্পোর্ট, কোরিয়ার ডেলো স্পোর্ট এবং টুটো স্পোর্ট একই ধরনের খবর প্রকাশ করেছে। যদিও এখানে কোন সূত্র উল্লেখ করা হয়নি।
মিলানের খেলোয়াড় হিসেবে ৩৮ বছর বয়সী সিডর্ফ দশ বছর কাটিয়েছেন। গত জানুয়ারিতে মাসিমিলিয়ানো আলেগ্রির স্থানে তাকে কোচের দায়িত্ব দেয়া হয়। আলেগ্রিকে আড়াই বছরের মাথায় ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছিল। চূড়ান্তভাবে সিডর্ফকে নিয়োগ দেবার আগে ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি বেশ কয়েকা মাস চেষ্টা করেছেন। যদিও তার আগে কোন কোচিং অভিজ্ঞতা ছিল না। তবে তার অধীনে দলের ফলাফল উন্নতির দিকেই যেতে থাকে। ১৯টি লিগ ম্যাচে মিলান ১১টিতে জয়ী হয়। আলেগ্রির অধীনে ১৯টিতে জয় এসেছিল মাত্র পাঁচটিতে। অবস্থানের উন্নতি করে অষ্টম স্থানে থেকে মিলান মৌসুম শেষ করে। যদিও মাত্র এক পয়েন্টের জন্য ইউরোপা লিগের বাছাইপর্ব থেকে ছিটকে পড়ে। এছাড়া চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ১৬’র লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে পিছিয়ে থেকে বিদায় নেয়।
সিডর্ফের মত ইনজাগরিও পেশাদার সিনিয়র দলের কোচিংয়ের কোন পূর্ব অভিজ্ঞতা নেই। ৪০ বছর বয়সী ইনজাগি মিলানে ১১ বছর খেলেছেন এবং দুটি সিরি আ, দুটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া ইতালির জাতীয় দলের হয়ে তিনি ৫৭টি ম্যাচে মাঠে নেমেছেন। গত দুই মৌসুম ধরে তিনি মিলানের অনুর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করছেন।
কা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
সিডর্ফকে বরখাস্ত করতে যাচ্ছে মিলান
ক্লারেন্স সিডর্ফকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এসি মিলান। তার স্থানে যুব দলের কোচ ফিলিপো ইনজাগিকে নিয়োগ দেবার বিষয়টি জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।





