বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন-নেদারল্যান্ডস। খেলার ২৭ মিনিটে জাবি অ্যালোন্সোর বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে স্পেন এগিয়ে গেলেও ৪৪ মিনিটে ভ্যান পার্সির অসাধারণ গোলে সমতা আনে নেদারল্যান্ডস।


খেলার ২৬ মিনিটে স্পেন তারকা দিয়েগো কস্তা নেদারল্যান্ডসের ডিবক্সে বল নিয়ে ঢুকে পড়লে তাকে বাধা দেন ডিফেন্ডার ডি ভ্রিজি। এক মুহূর্ত দেরি না করেই রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর জাবি অ্যালোন্সো নেদারল্যান্ডস গোলরক্ষকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে কোনো ভুল করেননি।


এরপর খেলার আক্রমণে পাল্টা আক্রমণে খেলা এগিয়ে চলতে থাকে। ৪৪ মিনিটে দালি ব্লাইন্ডের পাঠানো শূন্যের বলে নিপুণ দক্ষতায় এগিয়ে আসা গোলরক্ষক ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান রবিন ভ্যান পার্সি।


এর আগে ৪৩ মিনিটে ইনিয়েস্তার ডিফেন্স ভাঙা পাস থেকে গোল করার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেন ডেভিড সিলভা।


রক্ষণাত্মক ভঙ্গিমায় শুরু করলেও ম্যাচের ৮ মিনিটে পাল্টা আক্রমণে গোল করার দারুণ সুযোগ পান নেদারল্যান্ডসের মিডফিল্ডার স্নেইডার। তার জোরালো শট ডানদিকে ঝাপিয়ে পড়ে প্রতিহত করেন ইকার ক্যাসিয়াস।


এরপর খেলার ১০ মিনিটে জাবি অ্যালোন্সোর পাস থেকে দূর থেকে গোল করার চেষ্টা করেন ইনিয়েস্তা। কিন্তু ইনিয়েস্তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১৩ মিনিটে স্ট্রাইকার দিয়েগো কস্তার বাম পাশ দিয়ে তীব্র গতিতে নেদারল্যান্ডসের রক্ষণ ভেঙে ঢুকে পড়েন ডিবক্সে। হল্যান্ড ডিফেন্ডার ভ্লার নিখুঁত কৌশলে কস্তাকে ট্যাকল করে দলকে বিপদমুক্ত করেন।
জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে বিশ্বকাপে আসা স্ট্রাইকার দিয়েগো কস্তা বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের জালে বল জড়াতে পারেননি।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই