তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডজুটিতে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট বাঁচাতে লড়ছে বাংলাদেশ। এই দুইবাঁহাতি ব্যাটসম্যানের শতকে চতুর্থ দিনের খেলা শেষে সুবিধাজনক অবস্থানেরয়েছে স্বাগতিকরা।
শুক্রবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৭৩ রান।সপ্তম শতকে পৌঁছানো তামিম ১৩৮ ও তৃতীয় শতকে পৌঁছানো ইমরুল ১৩২ রানে ব্যাটকরছেন।
২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ভালোসূচনার জন্য তাকিয়ে ছিল আগের টেস্টেই শতক করা তামিম-ইমরুলের দিকে।জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২২৪ রানের উদ্বোধনী জুটি গড়ে নিজেদেররেকর্ড ভেঙেছিলেন তারা।
টানা দুই ম্যাচে নিজেদের রেকর্ড ভাঙারকৃতিত্ব দেখিয়ে বাংলাদেশকে পাকিস্তানের প্রায় সমতায় নিয়ে আসেন তামিম-ইমরুল।২৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা, তাদের হাতে আছে ১০ উইকেট।
যে কোনোউইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও নিজেদের করে নেনতামিম-ইমরুল। ২০১৩ সালে গলে পঞ্চম উইকেটে ২৬৭ রানের জুটি গড়ে আগের রেকর্ডগড়েছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল।
বাংলাদেশের প্রথমক্রিকেটার হিসেবে টানা তিন টেস্টে শতক করার কৃতিত্ব দেখান তামিম। এই শতকেরসুবাদে আশরাফুলকে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড নিজের করেনেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।
তামিমের ১৮৩ বলের ইনিংসটি ১৩টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ। ইমরুলের ১৮৫ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ৩টি ছক্কায়।
টানাদুই ম্যাচে শতক করেন ইমরুল। দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শেষচার টেস্টে এনিয়ে তিনটি শতক করলেন তিনি। পাকিস্তান ইনিংসের ৩৭তম থেকে১৫৬তম ওভার পর্যন্ত উইকেটরক্ষকের দায়িত্বও পালন করেন এই উদ্বোধনীব্যাটসম্যান।
এর আগে শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ উইকেটে ৫৩৭ রাননিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউট হয়পাকিস্তান। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট করায় ২৯৬ রানের লিডপায় তারা।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও আসাদ শফিক স্বাগতিকদের হতাশ করে পাকিস্তানকে এগিয়ে নিতে থাকেন।
বৃহস্পতিবারযেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন সরফরাজ-শফিক। দ্রুত রানতুলতে থাকা এই জুটি ভাঙার কৃতিত্ব অভিষিক্ত মোহাম্মদ শহীদের। তার বলে বদলিফিল্ডার লিটন দাসের ক্যাচে পরিণত হয়ে ফিরেন সরফরাজ।
৮৮ রান করেপাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিদায়ে ভাঙে ১২৬ রানের ষষ্ঠ উইকেটজুটি। এরপর আর ভালো করতে পারেনি অতিথিরা। স্বাগতিকদের চমৎকার বোলিংয়ে ৩৪রানে শেষ ৫ উইকেট হারায় পাকিস্তান।
তাইজুল ইসলামের ঘূর্ণিতেবিভ্রান্ত হয়ে দ্রুত ফিরে যান পাকিস্তানের শেষ ব্যাটসম্যানরা। ছয় টেস্টেরছোট্ট ক্যারিয়ারে এনিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নেয়ার পথে ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও জুলফিকার বাবরকে আউট করেন তাইজুল।
১৬৩ রানে ৬ উইকেটনিয়ে তাইজুল বাংলাদেশের সেরা বোলার। এই দিনের পতন হওয়া অন্য উইকেটটি নেনসাকিব আল হাসান। ফিরতি ক্যাচ নিয়ে শফিককে ফেরান বিশ্বের অন্যতম সেরাঅলরাউন্ডার।
শুক্রবারও মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষকমুশফিকুর রহিম। তার জায়গা আগের দুই দিনের মতো ‘কিপিং’ করেন ইমরুল কায়েস।দিনের আট ওভার খেলা হওয়ার পর তিনি সরে দাঁড়ালে গ্লাভস হাতে উইকেটে পেছনেআসেন মাহমুদউল্লাহ। পরে বাবরকে স্টাম্পিংও করেন তিনি।
জেআই





