কথা রেখেছেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল ঘোষণা দিয়েছিলেন আজকের ম্যাচে আফগানিস্তানের প্রথম উইকেটটি নেবেন। সেইটই নিয়েছেন। ডেঞ্জারম্যান মোহাম্মদ শেহজাদকে বিদায় করেছেন তিনি। শেহজাদ বিদায় নিয়েছে ০ রানে। যার সুবাদে ২.১ ওভারে আফগানদের স্কোর ১ উইকেটে ৫ রান।
এর আগে মিরপুরে আফগানিস্তানের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ২৮০ রান।
আজ টসে জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরি এবং সাব্বির রহমান আর মাহমুদুল্লাহ রিয়াদের প্রাণবন্ত ব্যাটিংয়ের সুবাদে এই স্কোর করে বাংলাদেশ।
তামিম ইকবাল আর সাব্বির রহমান বাংলাদেশকে বিশাল স্কোর গড়ার সম্ভাবনা সৃষ্টি করেছিলেন। সাব্বিরের বিদায়ের পরও তামিম সেটা ধরে রেখেছিলেন। কিন্তু তার পর হঠাৎই ছন্দপতন টাইগারদের। ২ উইকেটে ২১২ থেকে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৩৫।
তবে শেষ বেলায় মাহদুল্লাহ রিয়াদ ২২ বলে ৩২ রান করে বাংলাদেশের ইনিংস সমৃদ্ধ করেন।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ।
এ ম্যাচে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও তাইজুল ইসলাম । সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন মোশাররফ হোসেন রুবেল ও পেসার মো: শফিউল ইসলাম।
তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা রয়েছে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মো: মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, মো: শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।
আফগানিস্তান দল : মোহাম্মদ শেহজদা, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকজাই,রহমত শাহ, হাশমত উল্লাহ শাইদি, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদ।
এসএম





