বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার, তৃতীয় বাচাই গ্রেট ব্রিটেনের এন্ডি মারে, পঞ্চম বাছাই সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কা ও ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ।

দ্বিতীয় রাউন্ডে অবাছাই বেলজিয়ামের স্টিভ ডার্চিসকে ৬-১, ৬-২ ও ৬-১ গেমে পরাজিত করেন ফেদেরার।

তৃতীয় রাউন্ডে নিশ্চিত করতে অবাছাই ফ্রান্সের আদরিয়ান মাননারিনো প্রথম দুই সেট ৭-৫ ও ৬-৪ গেমে হেরে যান অ্যান্ডি মারে। তবে শেষ তিন সেটে ৬-১, ৬-৩ ও ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

এদিকে কোরিয়ার হেইওন চুং-এর মুখোমুখি হন ওয়ারিঙ্কা। ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪) ও ৭-৬ (৮/৬) গেমে জিতে তৃতীয় রাউন্ডে উঠেন ওয়ারিঙ্কা।

জেডআই