ভারতের চেন্নাইয়ে অবস্থিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়কে ক্রিকেটারদের বোলিং অ্যাকশন পরীক্ষার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সেখানেই আগামী ২৪ অক্টোবর পরীক্ষা দিবেন বাংলাদেশের পেসার আল আমিন হোসাইন।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। প্রথমে আইসিসি'র পক্ষ থেকে বলা হয়েছিল, ৩ অক্টোবর লিস্টারশায়ারের ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে হবে পরীক্ষা। কিন্তু আল- আমিনের ইনজুরিতে ওই তারিখে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। ফলে তার পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। সেই সঙ্গে এবার পরীক্ষার কেন্দ্রও পরিবর্তন হয়ে গেল।
এর আগে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে একাই অস্ট্রেলিয়া গিয়েছিলেন সোহাগ গাজী। তবে এবার আল-আমিনের সঙ্গে ভারতে যাচ্ছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন।
জেডআই





