আজ জিতলেই স্বপ্নের ফাইনাল। গতকাল দিনের প্রথম ম্যাচে হারের ফলে ফাইনালে যাওয়ার পথটি একটু দীর্ঘ হয়েছে রংপুরের জন্য।
দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।
টস জিতে আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩ ওভার ২ বলে শেষে ২০ রান।
আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে সরাসরি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হবে।
শনিবার দিনের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে রংপুরকে ৭২ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার দল।
তবে বিগ ব্যাশে খেলার জন্য আজকের ম্যাচ না খেলেই ঢাকা ছেড়েছেন বরিশালের বুলসের ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
এমকে





