আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে তিন জাতি ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্ট হতে যাচ্ছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া তারা আগামী বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচ খেলবে।

আগামী বছরের জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবেই তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টের্ আয়োজন করছে আয়ারল্যান্ড। বাংলাদেশের জন্যও এটা হবে দারুণ এক প্রস্তুতিমূলক আসর।

১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সূত্র : ক্রিকইনফো

এমআইএস