ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারকে নিয়ে অনেক কিছুই করেছে ক্রিকেট পাগল দেশটি। সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীনকে দেশটির সর্বোচ্চ বেসামিরক পদক 'ভারত রত্ন'-এ ভূষিত করা হয়েছে অনেক আগেই। এবার তার সম্মানে তৈরি করা হলো নজিরবিহীন এক ভাস্কর্য।
মুম্বাইয়ে শচীনের বাসার নিকটে কার্টার রোড প্রোমেনেডে রাখা হয়েছে বিশাল এক ব্যাটের ভাস্কর্য। এর উচ্চতা ২৫ ফুট, আর ওজন দুই টনেরও কিছু বেশি। রোববার উন্মোচন করা হলো ভাস্কর্যটি। এটি তৈরি করে তাকে সম্মাননা জানিয়েছে নেটওয়ার্ক ১৮ গ্রুপ।
‘ব্যাট অব অনার’র এই ভাস্কর্যটি মরিচাবিহীন ইস্পাতে তৈরি। ভারতীয় ব্যাটিং গ্রেটের অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারকে স্মরণীয় রাখতে ব্যাটটির নিচে তার বিদায়ী বক্তব্যও খোঁদাই করা হয়েছে।
ঢাকা,২মার্চ(টাইমনিউজবিডি)//জেডআই