আগামী মাসে ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর।এবারের নারীদের বিশ্বকাপে প্রথমবারের মতো দায়িত্বে থাকবেন নারী আম্পায়ার। বিশ্বকাপের জন্য আইসিসির সদ্য ঘোষিত ৩১ জন আম্পায়ারের তালিকায় ঠাঁই পেয়েছেন দুজন নারী আম্পায়ার।

পুরুষ ক্রিকেটারদের মতো শিরোপার লড়াইয়ে নামবে নারী ক্রিকেটরাও। ১৫ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের টি-২০ বিশ্বকাপ। নারীদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

তারা হলেন- নিউজিল্যান্ডের ক্যাথলিন ক্রস ও অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। এই দুই নারী আম্পায়ার শুধু মেয়েদের টি-২০ বিশ্বকাপেই দায়িত্ব পেয়েছেন। ১৬ মার্চ বিশ্বকাপে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান নারী দল।

ওই ম্যাচে আম্পায়ারিং করবেন ক্যাথলিন ক্রস।প্রথম নারী হিসেবে টি২০ বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। যদি ওই ম্যাচে তিনি দায়িত্ব পালন করতে পারেন, তাহলে বিশ্বকাপে প্রথম নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়বেন এই কিউই।

এ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিতে ভারতের অনিল চৌধুরির সঙ্গে আম্পায়ারিং করবেন নিউজিল্যান্ডের নারী আম্পায়ার ক্যাথলিন ক্রস। এর আগে ২০১৪ সালে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডের নারী আস্পায়ার ক্যাথলিন ক্রসবিশ্বকাপে দ্বিতীয় নারী আম্পায়ার হিসেবে কীর্তি গড়তে যাচ্ছেন ক্লেয়ার পোলোসাক। ১৮ মার্চ নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার এই আম্পায়ার। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আম্পায়ারের দায়িত্ব পেয়ে দারুণ খুশি ২৭ বছর বয়সী পোলোসাক।

অস্ট্রেলিয়ার এই নারী আম্পায়ার বলেন, যখন ১৫ বছর বয়সে আম্পায়ারিং শুরু করি, তখনও ভাবিনি যে এতদূর আসব। ২৭ বছর বয়সেই বিশ্বকাপের মতো আসরে দায়িত্ব পেয়ে আমি সত্যিই বিমোহিত।

এমই