আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১৭ রানে হেরেছে গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার দেয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে হায়দরাবাদ।

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং যুবরাজ সিং।

কলকাতার হয়ে ক্রিস ওকস ২টি এবং কুলদিপ যাদব, ইউসুফ পাঠান, সুনিল নারিন ও ট্রেন্ট বোল্ট প্রত্যেকেই ১টি করে উইকেট পান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান করে কলকাতা।

দলের পক্ষে রবীন উথাপ্পা ৬৮, মানিশ পান্ডে ৪৬ এবং ইউসুফ পাঠান ২১ রান করেন।

হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি এবং আশিস নেহরা, বেন কাটিঙ্গ ও রশিদ খান প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।

টাইমনিউজবিডি.নেট/ নেট