বাংলাদেশী দর্শকরা নিজেদের দেশের পতাকা ছাড়া মাঠে অন্য কোনো দেশের পতাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না-এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক কয়েকজন খেলোয়াড়।
বুধবার তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াদাদ বলেন,আমি এই সিদ্ধান্তের কথা শুনে অবাক হয়েছি। ক্রিকেট এমন একটি খেলা যেখানে ক্রিড়াপ্রেমীরা তাদের মননশীলতা প্রকাশ করে। এমন সিদ্ধান্ত এই খেলার গতি কমিয়ে দিবে।
আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন,আমি নিশ্চিত বিসিবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নেবে আর আইসিসির এর ব্যাখ্যা দেয়া প্রয়োজন।
অন্য আরেক সাবেক অধিনায়ক ইউনুস খানও বিসিবি এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। এতে দলীয় সমর্থকদের নিরাশ হওয়া এবং খেলার গতি কমে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তান চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ মার্চ মুখোমুখি হবে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]