ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ হেরে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেরিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

শনিবার নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিনে ৭৮ রান ও ইনিংস ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া। এতে এক ম্যাচ হাতে থাকতে ৩-১ ব্যবধানে সিরিজ হেরে যায় ক্লার্কের দল।

নটিংহ্যামে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লার্ক বলেন, ‘আমি আর একটি টেস্ট খেলব এবং সেটাই হবে আমার ক্যারিয়ারের শেষ টেস্ট।’

‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমি এখনই সবকিছু ধুয়েমুছে ফেলতে চাই না। কারণ ওভালে আমাকে আরো একটি টেস্ট খেলতে হবে।’

অধিনায়ক হিসেবে প্রথম ৩০ ম্যাচে ১২ সেঞ্চুরি করার পর নিজের শেষ ১৩ ম্যাচে শত রান পেয়েছেন মাত্র দুটি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে ছয় ম্যাচে কোন হাফ সেঞ্চুরি পর্যন্ত পাননি ক্লার্ক।

রিকি পন্টিংয়ের সহ-অধিনায়ক হিসেবে তিন বছর দায়িত্ব পালনের পর ২০১১ সালের এপ্রিলে অস্টেলিয়া দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্লার্ক।

জেডআই