অধিনায়ক স্মিথের সেঞ্চুরির সুবাদে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যহ্ন বিরতির আগে পর্যন্ত অস্ট্রেলিয়া ৭ উইকেটে করেছে ৩৮৯ রান। স্মিথ ১২৮ রান নিয়ে ক্রিজে আছেন।

অস্ট্রেলিয়া আজ শনিবার শুরু করেছিল আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে। ৭২ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তিনি আজ তার সেঞ্চুরি করেন। এর মাধ্যমে তিনি পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক হিসেবে প্রথম দুই ইনিংসেরই শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন।

ভারতের মোহাম্মদ সামি ৩টি, উমেশ যাদব ও আশ্বিন ২টি করে উইকেট পেয়েছেন।

৪ টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া ২-০-এ এগিয়ে রয়েছে।

এএইচ