দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ।

বুধবার বিকাল পাঁচটায় সিলেট স্টেডিয়ামে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে তারা। খেলাটি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল নাইন।

ছয় জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জেডআই