১৯১৬ সালে শুরু হওয়া কোপা টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক মহাদেশীয় টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা খেলে এই টুর্নামেন্টে। এজন্য এই টুর্নামেন্ট নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই।

কিন্তু, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রাজিল-আর্জেন্টিনাকে ছাপিয়ে এই আসরের সবচেয়ে সফল দল উরুগুয়ে। প্রাচীন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শিরোপার মুকুট পরেছে উরুগুয়ে। ১৫টি ট্রফি জিতেছে তারা। তাদের সর্বশেষ ট্রফিটি এসেছে ২০১১ সালে।

আর্জেন্টিনার অবস্থান উরুগুয়ের ঠিক পরেই রয়েছে । তারা ১৪ বার শিরোপা জিতেছে। সর্বশেষ শিরোপা জিতেছে ১৯৯৩ সালে। সেবার ফাইনালে গ্যাব্রিয়েল বাতিস্তুতার জোড়া গোলে মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা।

ব্রাজিল কোপায় শিরোপার দিক দিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে । ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা জিতেছে মাত্র ৯ বার। সবর্শেষ ২০১৯ সালে কোপার শিরোপা জিতেছে সেলেসাওরা।

এছাড়া ২ টি করে শিরোপা জিতেছে প্যারাগুয়ে, চিলি ও পেরু।

বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ আসরে ঘরেই মাঠেই জিতেছে শিরোপা। এবারো তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এইচএন