আইভরিকোস্টকে২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে কলম্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের দুইম্যাচে দুই জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাও প্রায় নিশ্চিত ল্যাতিন অ্যামেরিকারদলটির।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৩০ মিনিট না পেরোতেই ৩গোল হয়েছে কলম্বিয়া-আইভরিকোস্ট ম্যাচে। পর পর দুই দুটি গোল হজম করার পরআইভরিকোস্ট তারকা জারভিনহো এক গোল পরিশোধ করে দলকে খেলায় ফিরিয়েছেন। আরজারভিনহোর এ গোলে ব্যবধান কমে ২-১ গোলে পিছিয়ে আইভরিকোস্ট।

গোলপরিশোধে মরিয়া আইভরিকোস্ট বদলি খেলোয়াড় দিদিয়ের দ্রগবা, স্ট্রাইকার বনি ওউইঙ্গার অরিয়েরের সমন্বয়ে ক্রমাগত কলম্বিয়ার রক্ষণভাগে চাপ সৃষ্টি করেযাচ্ছেন। তবে ‌২-১ গোলে এগিয়ে থাকা কলম্বিয়া পাল্টা আক্রমণের কৌশল নিয়েনিয়েছে।  

এ‌র আগে ৭০ মিনিটে কলম্বিয়ার তরুণ স্ট্রাইকার কুয়েন্তেরো২-০ গোলের লিড এনে দেন দলকে। গুতিয়ারেজের কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায়গোল করেন কুয়েন্তেরো। ৬৪ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর কর্নার কিক থেকে গোলকরতে ভুল করেননি জেমস রড্রিগেজ। তারর গোলে ১-০ তে এগিয়ে কলম্বিয়া। 

তবেদ্বিতীয়ার্ধ চমৎকারভাবে শুরু করে আইভরিকোস্ট। ৫৬ মিনিটে ডান পাশ থেকেতোরের লম্বা ক্রস বাইসাইকেল কিক করে জালে জড়াতে ব্যর্থ হন উইলফ্রাইড বনি।

এরআগে ৫৫ মিনিটে ম্যাচের প্রথম হলুদ ‍কার্ড ব্যবহার করেন রেফারি হাওয়ার্ডওয়েব। আইভরিকোস্টের কলম্বিয়া ও আইভরি কোস্টের ম্যাচটি প্রথমার্ধ শেষেরয়েছে।। খেলার শুরু থেকেই দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।দু’দলই বেশকিছু সুযোগ তৈরি করে কাজে লাগাতে ব্যর্থ হয়।

তবে খেলার২৮ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন  কলম্বিয়ারস্ট্রাইকার গুতিয়ারেজ। জেমস রড্রিগেজের দেওয়া পাস ডিবক্সের ভেতরে পেয়েওগোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গুতিয়ারেজ। তার দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হলেকলম্বিয়া গোলবঞ্চিত হয়।

এরপর ৩৩ মিনিটে গ্রাডেল কলম্বিয়াডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন। তার জোরালো শট করম্বিয়ারসতর্ক গোলরক্ষ অসপিনা আটকে দেন।

খেলার ৪০ মিনিট সময় পর্যন্ত  বলপজেশনে দু’দলই সমানে সমানে লড়ছে। তবে মাঝ মাঠে ইয়াইয়া তোরের শক্তিশালীউপস্থিতি তুলনামূলকভাবে আইভরিকোস্টকে এগিয়ে রেখেছে।

৪৫ মিনিট পর্যন্ত কলম্বিয়া ৫টি ও আইভরিকোস্ট ৬টি শট নিয়েছে বিপক্ষ দলের গোলবারে। এর মধ্যে দু’দলেইরই ১টি করে অনশট রয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিলিয়ায় ম্যাচটি শরু হয়।

নিজেদেরপ্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচে গ্রুপ শীর্ষে ওঠার লড়াইয়ে নেমেছেদু’দলই। এর আগে কলম্বিয়া ৩-১ গোলে গ্রিসের সঙ্গে জয় পেয়েছে এবং আইভরি কোস্ট২-১ গোলে জয় পেয়েছে জাপানের বিপক্ষে।

আইভরি কোস্টের তারকা খেলোয়াড়দিদিয়ের দ্রগবা আজও একাদশের বাইরে। ধারণা করা হচ্ছে গত ম্যাচের মতো আজওদ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন দ্রগবা।

কলম্বিয়া একাদশ
ডেভিডওসপিনা (১), ক্রিস্টিয়ান জাপাটা (২), মারিও আলবার্তো ইয়েপেস (৩), কার্লোস স্যানচেজ (৬), পাবলো আরমেরো (৭), হুয়ান জুনিগা (১৮), আবেল আগুইলার (৮), জেমস রড্রিগুয়েজ (১০), হুয়ান গুইলার্মো কুয়াড্রাডো (১১), ভিক্টরইব্রাবো (১৪), টিওফিলো গুটিয়েরেজ (৯)।

কোচ:পেকারমেন্ট (আর্জেন্টিনা)

গ্রিস একাদশ
ব্যারিকোপা (১), বোকা (৩) জোকোরা (৫), টিওটে (৯), জারভিনহো (১০), উইফ্রেইড বনি (১২), গ্রাডেল (১৫), অরিয়ের (১৭), তোরে ইয়াইয়া (১৯), সেরি দিয়ে (২০), বাম্বা (২২)

কোচ:সাব্রি লামৌচি (ফ্রান্স)

 

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//কেএ