বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে দারুণ দাপটের সাথে পরাজিত করে সপ্তমবারের মত সিনসিনাতি মাস্টার্সের শিরোপা দখল করে নিয়েছেন রজার ফেদেরার।

রোববার অনুষ্ঠিত ফাইনালে ফেদেরার ৭-৬ (৭/১), ৬-৩ গেমের সরাসরি সেটে জকোভিচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করেন।

এর মাধ্যমে আগামী রোববার থেকে শুরু হওয়া ইউএস ওপেনের আগে ৩৪ বছর বয়সী ফেদেরার বেশ ভালভাবেই নিজেকে প্রমাণ করে নিলেন।

এই নিয়ে তৃতীয়বারের মত সিনসিনাতিতে ফেদেরারের কাছে পরাজিত হলেন সার্বিয়ান নাম্বার ওয়ান। এর মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে নয়টি মাস্টার্স ১০০০ এর শিরোপা দখলের ইতিহাস থেকেও বঞ্চিত হলেন।

আগামী ৩১ আগস্ট থেকে শুরু হওয়া ইউএস ওপেনে এখন তিনি জকোভিচের পরে বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোর্টে নামবেন। মন্ট্রিয়াল মাস্টার্স জেতার পরে ফেদেরারকে হটিয়ে দুই নম্বর স্থানটি দখল করেছিলেন মারে। এই নিয়ে ক্যারিয়ারে ৮৭তম এটিপি শিরোপা এবং ২৪তম মাস্টার্স ১০০০ ইভেন্ট জিতলেন সুইস সেনসেশন।

জেডআই