বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে উলফসবুর্গ ২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের দশ-দশবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।
প্রথমার্ধের মাত্র আট মিনিটের ব্যবধানে ২-০ গোলে এগিয়ে যায় জার্মানির ক্লাবটি। এই ব্যবধান আর কমাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরে বেশ খানিকটা বিপাকে পড়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। শেষচারে যেতে হলে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে কমপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে।
যা ৯০ মিনিটের খেলায় কিছুটা হলেও কষ্টসাধ্য। তারউপর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠেও যদি উলফসবুর্গ গোল পেয়ে যায় তাহলে বিপদটা রিয়ালের জন্য আরও কঠিন হতে পারে।
এসএম





