জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে কালো ব্যাচ পড়ে মাঠে নামবেন মাশরাফিরা। অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুতে শোক প্রকাশ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।

শুক্রবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে হিউজের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলে।

এছাড়া বাংলাদেশের ক্রিকেটার মতো জিম্বাবুয়ের ক্রিকেটাররাও কালো ব্যাচ পড়ে মাঠে নামবেন।

জেডআই