বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম ওয়ান্ডে ম্যাচে টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ দল। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর ১টায়।
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্ববুয়ে অধিনায়ক এল্টন চিগুমবুরা।
শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমরা বদলে যাওয়া মানষিকতা নিয়ে ফের স্বাগতিক দলের মোকাবেলা করতে যাচ্ছি। ছেলেরা এখন স্পিনের মোকাবেলা করতে সক্ষম।’
অবশ্য প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে হারিয়ে জিম্বাবুয়ে প্রমাণ করেছে যে তারা আসলেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে টাইগারদের।
এদিকে ২০০১ সালের পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ কখনো হোম সিরিজ হারেনি। গত বছর সর্বশেষ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পর অসাধারণ এক জয়ের ধারায় প্রবেশ করেছে টাইগাররা। এ সময় পাকিস্তান, ভারত ও দক্ষিন আফ্রিকার মত ক্রিকেট পরাশক্তির বিপক্ষে নিজ মাঠে সিরিজ জয় করেছে টাইগাররা। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলার ও যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল।
এরই ধারাবাহিকতা ধরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটিও জয় করতে চান টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। তবে প্রস্তুতি ম্যাচের হারটিকে দুঃখজনক মন্তব্য করে ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলে, ‘শুধু অধিনায়ক ছিলাম বলেই নয়, যে কোনো ম্যাচ হারতে খুব খারাপ লাগে। কিন্তু অনুশীলনের উদ্দেশ্য যেটা ছিল, পূরণ হয়েছে। মুশফিক অনেকটা সময় ব্যাটিং করেছে। লিটন ছিল কিছু সময়, ইমরুলও ফিফটি করেছে। আমি ৭ ওভার বোলিং করেছি। সবমিলিয়ে যেটা আমরা করতে চেয়েছিলাম, সেটা হয়েছে। কিন্তু ম্যাচটি হেরে গেছি, সে জন্য কিছুটা হতাশ। তবে আসল লড়াইয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’
বাংলাদেশ স্কোয়ার্ড: মাশরাফি বিন মুর্তাজা (অধি:), তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, শাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম।
জিম্বাবুয়ে স্কোয়ার্ড: এলটন চিগুমবুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংবে, নেভিল মাদিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পেনিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।
এআই





