ক্রিকেটে বিষয় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এমনকি প্রদর্শনী একটা ক্রিকেট ম্যাচকে হালকাভাবে নেয়ার কথা ভাবতেই পারেন না তিনি। তাই একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দুই মাস অনুশীলন করতে চান এই তারকা।
ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের দ্বি-শতবর্ষ উপলক্ষে আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচে এমসিসি দলের নেতৃত্ব দেবেন টেন্ডুলকার। প্রতিপক্ষ বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান লিজেন্ড শেন ওয়ার্ন। কিন্তু ৪১ বছরে পা রাখা টেন্ডুলকার ইতোমধ্যেই এ ম্যাচের জন্য প্রস্তুতির চিন্তা-ভাবনা শুরু করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ চলাকালে ধারাভাষ্যকার রবি শাস্ত্রির এক প্রশ্নের জবাবে টেন্ডুলকার বলেন, ‘ঐ ম্যাচটির জন্য আমাকে অন্তত দুই মাস অনুশীলন করতে হবে। আমার ব্যাটের কেন্দ্রস্থল কোথায় সেটা আমাকে খুঁজে বের করতে হবে।’
ক্রিকেটের পোশাক পড়ে এবং ডাগ আউটে বসে খেলা দেখার সময় তিনি উত্তেজিত হয়ে যান কিনা- শাস্ত্রির এমন প্রশ্নের জবাবে টেন্ডুলকার অত্যন্ত বিনয়ীভাবে বলেন ‘না’।
মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ব্যাট করা উচিত বলে মনে করেন তিনি।
টেন্ডুলকার বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের রান করা দরকার যাতে ডাগ আউটে আত্মবিশ্বাস বাড়ে।’
লিজেন্ডারি এ ব্যাটসম্যান বলেন, ঠাসাঠাসি সূচির জন্য তাকে এখন আর ভ্রমণ করতে না হওয়ায় তিনি পরিবারকে অনেক সময় দিতে পারছেন এবং অবসর জীবনটা বেশ উপভোগ করছেন।
লিটল মাস্টার বলেন, ‘বন্ধুদের সঙ্গে আমি অনেক বেশি ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলছি। পরিবারের সঙ্গেও অনেক সময় ব্যয় করছি।’
গলফের প্রতিও টেন্ডুলকারের রয়েছে অগাধ ভালবাসা এবং দুবাই গলফ ক্লাবে খেলছেন তিনি।
‘আমাকে অনারারি সদস্য পদ দেয়া হয়েছে।’
গলফ কোর্সে নিজের টেম্পারমেন্ট আয়ত্বে রাখতে পারেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে পারলে, গলফে কোন সমস্যা হওয়ার কথা নয়।’
ঢাকা,২ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
দুই মাস অনুশীলন করতে চান টেন্ডুলকার
ক্রিকেটে বিষয় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। এমনকি প্রদর্শনী একটা ক্রিকেট ম্যাচকে হালকাভাবে নেয়ার কথা ভাবতেই পারেন না তিনি। তাই একটি প্রদর্শনী ম্যাচ খেলতে দুই মাস অনুশীলন





