কমিউনিটি শিল্ড ফুটবলের শিরোপা জিতে নিয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে এফএ কাপের শিরোপাধারী দলটি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের এই ম্যাচে গোল করেছেন সান্তি কাজোরলা, অ্যারন রামসে ও অলিভার জিরাউর্ড। আর কিছুদিন পরই মাঠে গড়াবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। এর আগে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে আর্সেনাল যেন অন্য দলগুলোকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে এই বলে-এবার ইংলিশ লিগের শিরোপার জোড়দাবীদার আর্সেনালই।
রবিবার রাতের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। যদিও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারেনি দুই দল। ইনজুরি এবং অনেক ফুটবলের দেরীতে দলে যোগ দিয়েছেন; গত মৌসুমের নিয়মিত একাদশের ৭ ফুটবলারকে ছাড়াই তাই মাঠে নেমেছে ম্যানসিটি।
অন্যদিকে, মেসুত ওজিল, লুকাস পোডলস্কির মতো ফুটবলারদের ছাড়া মাঠে নেমেছে আর্সেনাল। তবে দলে নতুন আসা অ্যালেক্সি সানচেজ এবং জ্যাক উইলশিরি, রামসে ও কাজোরলার নৈপুণ্যে ম্যাচের প্রথম অর্ধে আধিপত্য ধরে রেখেছে শিরোপাজয়ী দলটি। প্রথমে কাজোরলা এগিয়ে নিয়েছেন আর্সেনালকে। এরপর রামসে গোল পেলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্সেনি ওয়েঙ্গারের দল।
বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেস্টা চালিয়েছে ম্যানসিটি। কিন্তু গোলের দেখা পায়নি ম্যানসিটির ফুটবলাররা। যদিও একের পর এক সুযোগ পেয়েছে দলটি। ম্যাচের ৬০ মিনিটে ২৫ গজ দূর থেকে পাওয়াফুল শটে আর্সনালকে ৩-০ গোলে এগিয়ে নিয়েছেন জিরাউড। এরপর বাকি সময়ে ম্যাচে আর কোন গোল না হলে ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে আর্সেনাল, জিতে নিয়েছে মৌসুমের প্রথম শিরোপা-কমিউনিটি শিল্ড।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





