ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সপ্তম আসরেও কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সঙ্গে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। দলকে চাঙ্গা করে তুলতে পুনরায় তাকে দলে টেনেছেন শাররুখ খান।
আগামী ১৬ এপ্রিল শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম লেগের ম্যাচে খেলতে সবার আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে কেকেআর। দলটির বোলিং পরামর্শক হিসেবে ‘সুলতান অব সুয়িং’ পুনরায় যোগ দেয়ায় আরেক মৌসুমের জন্য দলটি নিঃসন্দেহে আরো শক্তিশালী হলো।
ইতোপর্বে ২০১০ এবং ২০১২ দলটির সঙ্গে থাকা আকরাম এবারো দলের ভালো করা ব্যাপারে আশাবাদী।
দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগেই টুইট করেছেন ৪৭ বছর বয়সী আকরাম।
টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথম অনুশীলন সেশনের নামার আগেই মনে হলো দলের খেলোয়াড়রা বেশ ভালো অবস্থায় আছে এবং মানসিক দিক থেকেও তারা বেশ শক্তিশালী।’
২০১২ মৌসুমের চ্যাম্পিয়ন কেকেআর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]