টি-টুয়েন্টি সিরিজ জিততে পারলেও, বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে বসে দক্ষিণ আফ্রিকা। আর বৃষ্টির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে ড্র। তারপরও দু’টেস্টে ভালো অবস্থায় ছিল বাংলাদেশই।
তাই বাংলাদেশ দলের প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা, "আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সময় দারুণ কাটছে বাংলাদেশের। গেল এক বছর ধরে ভালো ক্রিকেটও খেলছে দলটি। দলের অনেক ভালো খেলোয়াড় আছে। প্রতিভাবান খেলোয়াড়রা ভালো পারফর্ম করছে। ভবিষ্যতে ভালো করবে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার মানসিকতা দেখাবে এবং ভালো ফল করবে তারা।"
বাংলাদেশকে কথা বলার পাশাপাশি নিজের দল নিয়েও কথা বলেছেন আমলা, "এই সফরে আমাদের দলে নতুন নতুন খেলোয়াড় ছিল। এই সফর থেকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা আগামীতে তাদের কাছে লাগবে।"
জেডআই





