ইনজুরির জন্য বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। তাতে কি? যে কয়েক ম্যাচেই তিনি খেলেছেন হাতের জাদু দেখিয়েছেন।
আর তাই টুর্নামেন্টের সেরা বোলিং ফিগার এই কাটারবয়ের-ই।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন এই তরুণ পেসার।
এর আগে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষেও নিজের জাত চিনিয়েছিলেন মুস্তাফিজ। তবে তার সেরাটা আসে শেষ ম্যাচে ব্লাক ক্যাপসদের বিরুদ্ধে।
মুস্তাফিজের পাঁচটি উইকেটের মধ্যে চারটি ছিল বোল্ড আউট। এটাই ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং ফিগার।
এছাড়া বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকা অষ্টম স্থানে রয়েছেন মুস্তাফিজ।
এমআইএস।





