বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। 

 

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

 

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

 

জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), মারুমা, হ্যামিল্টন মাসাসাদজা, সিবান্দা, ব্রেন্ডন টেলর, চাকাবভা, পিজে মুর, পানিয়াঙ্গারা, এন মাডজিভা, এসএফ মিরে ও কামোঞ্জোজি।

এসএইচ