এফএ কাপের সেমিফাইনালে শুরুটা ভালো করতে পারেনি হালসিটি টাইগার্স। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দু'বার পিছিয়ে পড়ে। কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামের হাজারো দর্শককে চমক দেখিয়েছেন হালসিটির খেলোয়াড়রা। ইউনাইটেডকে ৩-৫ গোলে হারিয়ে আর্সেনালের বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করেছে তারা।
নিজেদের ক্লাব ইতিহাসে এবারই প্রথম এফএ কাপ ফাইনালের টিকিট পেল হালসিটি। ১৯৩০ সালের পর এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উঠেই চমকে দিল তারা।
২০০৯ সালের ফাইনালে এভারটনের হয়ে বেঞ্চে বসে কাটানো জোস বাক্সটার ১৯ মিনিটে এগিয়ে দেন শেফিল্ডকে। বিরতির খানেক আগে হালের ধার করা স্ট্রাইকার ইয়ানিক সাগবো সমতায় ফেরান। কিন্তু সেটা বেশিক্ষণ টিকে থাকেনি। প্রথমার্ধের বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে জেমি মারফির কাটব্যাক থেকে ২-১ করেন স্টিফান স্কাউগল। এগিয়ে থেকে বিরতিতে যায় শেফিল্ড।
দ্বিতীয়ার্ধে পুরোটাই দাপট দেখিয়েছে হালসিটি। ফিরেই ম্যাট ফ্রিয়াট সমতায় ফেরান। কয়েক মিনিটের ব্যবধানে টিম হাডলস্টন তাদের ৩-২ এ এগিয়ে দেয়। ৬৭ মিনিটে স্টিফেন কুইন চতুর্থ গোলটি করলে ৯০ মিনিটে মারফি তাদের একটি গোল শোধ দেন।
কিন্তু শেষ মুহূর্তে সব দুশ্চিন্তা শঙ্কাকে দূরে ফেলে ডেভিড মেলার পঞ্চম ও শেষ গোলটি করেন।
আগামী ১৭ মে শিরোপা জয়ের লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে হালসিটি।
খেলা
ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে হালসিটি
এফএ কাপের সেমিফাইনালে শুরুটা ভালো করতে পারেনি হালসিটি টাইগার্স। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দু'বার পিছিয়ে পড়ে। কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামের হাজারো দর্শককে চমক দেখিয়েছেন





