বাল্লু ও দিয়াবাতের দুই গোলে এগিয়ে থেকেও হেরেছে শফিকুল ইসলাম মানিকের দল। ফর্টিসের হয়ে গোল চারটি করেন বোরহান উদ্দিন, মজিবর রহমান, আফগানিস্তানের আমিরউদ্দিন শরীফি ও ব্রাজিলিয়ান দানিলো কুইপা। মোহামেডানের হয়ে আরও এক গোল শোধ দেন আরিফ হোসেন। এই হারে নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে সাদ-কালোরা। ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বর থেকে ছয়ে উঠে এসেছে ফর্টিস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করে শেখ রাসেল ও রহমতগঞ্জ। ২৯ মিনিটে মাপুকুর গোলে শেখ রাসেল এগিয়ে থাকলেও ৪৪ মিনিটে সেই গোল শোধ দিয়ে ম্যাচ ড্র করেন রহমতগঞ্জের উজবেকিস্তানের খলমাতভ। ড্র হলেও নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। নয় পয়েণ্ট নিয়ে অষ্টমস্থানে সমান ম্যাচ খেলা রহমতগঞ্জ।
প্রিমিয়ার লিগে আগের ম্যাচে উত্তরা আজমপুরকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছিল মোহামেডান। কিন্তু পরের ম্যাচেই ফের হার সাদা কালোরা। শনিবার ঐতিহ্যবাহী দলটির হেরেছে নবাগত ফর্টিস এফসির কাছে।
কোচ সাইফুল বারী টিটুর অধীনে হারতে থাকা চট্টগ্রাম আবাহনী মাহবুবুল হকের অধীনে জয়ের দেখা পেল চট্টলার দলটি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। জয়ী দলের হয়ে পুলাতভ ও ইমতিয়াজ রায়হান গোল দুটি করেন। এই জয়ে নয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের দশমস্থানে চট্টগ্রাম আবাহনী। হারলেও সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে একধাপ উপরে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
এমআই
সাত গোলের ম্যাচে মোহামেডানের বিপক্ষে ফর্টিসের জয়
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ ছিল। তিন ম্যাচের মধ্যে মোহামেডান ও ফর্টিসের ম্যাচটি সবচেয়ে উপভোগ্য ছিল। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক মোহামেডানকে ৪-৩ গোলে হারিয়ে উৎসব করেছে ফর্টিস।
লালপুরের ফারিহা শত কটূক্তিকে হার মানিয়ে জাতীয় ফুটবলে দেশসেরা
ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের কাঁচা মাটির পথ ধরে একটি কিশোরী সাইকেল চালিয়ে ছুটে চলছে অনুশীলনের মাঠে। ঘরে ফিরে অপেক্ষা করছে সংসারের কাজ- কখনো ধান রোপণ, কখনো পচা পানিতে নেমে পাট ধোয়া। এর মাঝেই সমাজের কটূক্তি- “মেয়ে হয়ে আবার ফুটবল খেলবে?” কিন্তু এসবের কোনোটিই থামাতে পারেনি তাকে। কারণ তার চোখে ছিল একটাই স্বপ্ন- একদিন দেশের হয়ে খেলবেন।
সুইডেন প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ম্যাচ আয়োজন
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শেষ হলেও তার আবহ যেন এখনও বয়ে চলেছে সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। সেই আবহকে ধারণ করেই রোববার (২৬ জুলাই) সকালে মালমোর নিদালা ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।
ফুটবল বিশ্বকাপে আছে বাংলাদেশও!
বিশ্বকাপ ও ভলান্টিয়ার একে অন্যের পরিপূরক। ভলান্টিয়ার ছাড়া বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও বাংলাদেশিরা ভলান্টিয়ার হিসেবে সম্পৃক্ত আছেন।
উত্তর আমেরিকা জুড়ে মুনার ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ইসলামের অভিনব প্রচার
এইচ এম আকতার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে : বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহর লাখো ফুটবলপ্রেমীর পদচারণায় মুখর, তখন এই বিশাল জনসমাগমকে কাজে লাগিয়ে ইসলামের শান্তির বাণী পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)।
















