পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি পূরণ করতে পারলেন না রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেল ও রদ্রিগেজরা। প্রীতি ম্যাচে তাদেরকে আটকে দিল অখ্যাত ক্লাব ভালেরেঙ্গা।
রোববার অসলোর অলিভাল স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফলে প্রাক মৌসুমের লড়াইয়ের শেষ ম্যাচে জয়ের স্বাদ থেকে বঞ্চিত হল কোচ রাফালেল বেনিতেজের শিষ্যরা।
ইনজুরির কারণে এই ম্যাচে দল থাকতে পারেননি তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার অনুপস্থিতিতে দলকে জয় উপহার দেয়ার কৃতিত্ব দেখাতে পারলেন না জেমস রদ্রিগেজ, বেল বা জেসি রদ্রিগেজ। তাদেরকে আটকে দিতে ভালই সফল হলেন ভালেরেঙ্গার ফুটবলাররা।
জেডআই





