বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে শ্রীলংকা। শেষ ম্যাচে জয় পেলে এশিয়া কাপের আগে স্বাগতিকদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবে তারা। সেই লক্ষ্যে মাত্র ২৪০ রান তাড়া করতে ব্যাট করছে সফরকারীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০.১ ওভারে ১ উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ২৪ রান করা কুসল পেরেরার সঙ্গে ০ রান নিয়ে ক্রিজে আছেন ভিথানাগে।
এর আগে ১৮ রান করে মাঠ থেকে বিদায় নিয়েছেন থিরিমান্নে।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুমিনুল হকের ৬০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা।