প্রথমভাগে বাংলাদেশ দলের ১৩ ক্রিকেটার অস্ট্রেলিয়া গেছেন কাল। খেলোয়াড়দের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট ও টিমবয় মিলিয়ে রয়েছেন আরও নয়জন। মোট ২২ জনের একটি বহর কাল রাত ১০টা ১৫ মিনিটে সিঙ্গপুর এয়ারলাইন্সে ঢাকা ছাড়েন।
প্রথমভাগে খেলোয়াড়দের মধ্যে কাল ঢাকা ছেড়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী। দ্বিতীয়ভাগে আগামীকাল তামিম ইকবাল, মাশরাফি মুর্তজারা ঢাকা ছাড়বেন।
বিপিএলে ভালো করতে পারেননি ইমরুল। তবে শেষ ম্যাচে কুমিল্লার হয়ে হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। কাল দেশ ছাড়ার আগে বাঁ-হাতি ওপেনার ইমরুল বলেন, ‘সফরটি আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।
নিজেদের শক্তি ও সামর্থ্যরে প্রমাণ করার অনেক সুযোগ আছে এ সফরে। আমরা যদি সবাই নিজেদের পরিকল্পনায় সফল হতে পারি তাহলে দলীয়ভাবে ভালো কিছু হবে।’ তিনি বলেন, ‘পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি বিষয় থাকে।
চেষ্টা করব ওখানে গিয়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে ভালো খেলার। ২০১৫ সালের বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগবে। আমার চেষ্টা থাকবে দলের জন্য ভালো কিছু করার।’
এদিকে বিপিএলেও ফর্মে ফিরতে পারেননি আরেক বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। উইকেটে সেট হওয়ার পরই তিনি আউট হয়েছেন। কাল সৌম্য বলেন, ‘বিপিএল আমার ভালো যায়নি। চেষ্টা করছি নিজেকে সেখান থেকে বের করার এবং নিজেকে ফিট করার।
ভুলগুলো শুধরে ধীরে ধীরে মনযোগ বাড়ানোর চেষ্টা থাকবে। ভালো কিছু করতে পারলে আত্মবিশ্বাসটা বাড়বে আমার।
প্রথমদিকে তাসকিন আহমেদ বোলিংয়ে সুবিধা করতে না পারলেও বিপিএলে শেষদিকে ভালো করেছেন পেসার। কাল এই ডান-হাতি পেসার বলেন, ‘আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা থাকবে আমার।’
মাহমুদ





