আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আইভরি কোস্টের তারকা দিদিয়ের দ্রগবা। জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচে ৬৫ গোল করে ৩৬ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার এ বিবৃতিতে দ্রগবা বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। গত ১২ বছর জাতীয় দলের হয়ে খুবই আবেগঘন সময় কেটেছে। আমার প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত দেশের হয়ে সেরা খেলা উপহার দেয়া চেষ্টা করেছি।"
সাদা হাতিদের সাবেক এই অধিনায়ক বলেন, "আট বছর ধরে দলকে নেতৃত্ব দেয়া ও দেশের হয়ে তিনটি বিশ্বকাপ ও দুটি আফ্রিকান নেশন্স কাপে অবদান রাখতে পারায় আমি গর্বিত। এই বছরগুলোতে সমর্থকদের ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। আমার সব গোল, খেলা ও জয় তোমাদের জন্য। আমি তোমাদেরকে ভালবাসি।"
২০০২ সালের সেপ্টেম্বরে জাতীয় দলে অভিষেক হয় দ্রগবার।
ঢাকা, ৮ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





