আসন্ন ২০তম ফিফা বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের মাঠ সাজানো দেখার জন্য ক্ষুধার্ত হয়ে উঠেছে তার সমর্থকরা। আর এই সুযোগকে কাজে লাগানোর জন্য এগিয়ে এসেছেন এক বার (পানশালা) মালিক। মাঠের ক্ষুধা নয়, পেটের ক্ষুধা নিবারণের জন্য তিনি নিয়ে এসেছেন পর্তুগীজ সুপার স্টার রোনালদোর প্রিয় খাবার। খাবারটি নামও দিয়েছেন তার নামানুসারে 'রোনালাদো স্যান্ডউইচ'।
পুর্তগীজ বাবুর্চি হোসে ডস স্যান্তোষ এ্যান্টনিও তার ক্যাম্পিনাসের বারে তৈরি করেছেন ‘ক্রিস্টিয়ানো রোনালদো স্যান্ডউইচ’। যাতে বিশ্বকাপ চলাকালে পর্তুগীজ দর্শকরা সেটি খেতে পারেন।
এটি বানানোর সময় তিনি ব্যবহার করেছেন কড মাছ, রসুন, পাসলি, পনির, ব্ল্যাক অলিভস পিঁয়াজ ও অলিভ ওয়েল। যা রোনালদোর পছন্দের উপকরণ। যাকে তিনি আখ্যায়িত করেছেন ‘বিশেষ উপাদান’ হিসেবে।
ঢাকা, ২৭মে (টাইমনিউজবিডি) //জেডআই