স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। সরাসরি দেখাবে টেন অ্যাকশন।
কোপা ডেল রে স্পেনের রাজার সম্মানে শুরু হয়। এই টুর্নামেন্টটি স্পেনের সবচেয়ে পুরনো ফুটবল আসরও। আর এমন আসরের ফাইনালে যখন লড়াই করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুটি ক্লাব তখন তা পায় ভিন্ন মাত্রা।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এ পর্যন্ত কোপা ডেল রের ২৬টি শিরোপা জিতেছে। তবে চলতি মৌসুমে বার্সেলোনা যে ভালো অবস্থায় নেই সেটা হয়তো নতুন করে বলার কিছু নেই।
কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইতিমধ্যে তারা ইউরোপ সেরার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। স্প্যানিশ লা লিগায়ও পিছিয়ে পড়েছে টাটা মার্টিনোর দল। লিগের বাদবাকি ম্যাচগুলোতে অ্যাটলেটিকো বা রিয়াল মাদ্রিদ বড় কোনো অঘটনের শিকার না হলে চলতি মৌসুমের শিরোপা অধরাই থাকবে তাদের জন্য।
তাই বলা যায় কোপা ডেল রের শিরোপা জয়ই একমাত্র ভরসা বার্সেলোনার জন্য। তবে আজকের এই মহারণে দলে নেই ডিফেন্ডার জেরার্ড পিকে। তার পরিবর্তে মাঠে নামতে পারেন অভিজ্ঞ কার্লোস পুয়োল।
এদিকে, ইনজুরির কারণে আজকের ম্যাচে কার্লো আনচেলোত্তির স্কোয়াডে নেই তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ পর্যন্ত ২২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। তার মধ্যে রিয়াল জয় পেয়েছে ৯০ ম্যাচে। আর বার্সেলোনার জয় ৮৮ ম্যাচে। শেষ দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে কাতালানরা।
লা লিগার চলতি মৌসুমের দুটি ম্যাচেই হেরে যাওয়ায় চাপের পাল্লাটা ভারি থাকছে রিয়ালের উপর। রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল সমর্থকদের প্রত্যাশার চাপ থাকছে গ্যারেথ বেলের ওপর।
রিয়ালের হয়ে বেল ৩৮ ম্যাচে ১৯ গোল পেলেও এল ক্লাসিকোতে এখনো কোনো গোল পাননি। লা লিগায় দুই বার মখোমুখি হলেও এখনও বার্সার জালে বল জড়াতে ব্যর্থ বেল। সর্বশেষ লিগ ম্যাচে জোড়া গোল করায় সকলের প্রত্যাশা আজকের ম্যাচেও নিজেকে প্রমাণ করবেন ওয়েলসের এই তারকা।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
খেলা
মুখোমুখি বার্সা-রিয়াল আজ
স্প্যানিশ কোপা ডেল রের ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত দেড়টায়। সরাসরি দেখাবে টেন অ্যাকশন। কোপা ডেল





