বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে দানবীয় সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। মাত্র ৪৫ বলে তিনি দুর্দান্ত শতক হাঁকিয়ে রংপুরকে সহজ জয়ের পথ দেখান।

এর আগে এলিমিনেটর ম্যাচে রংপুরকে ১৬৮ রানের টার্গেট দেয় খুলনা টাইটানস।

দলের পক্ষে আরিফুল হক সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া পরান ২৮, ব্র্যাথওয়েট ২৫, ক্লিনজার ২১, মাহমুদউল্লাহ ২০ রান করেন।

রংপুরের পক্ষে মালিঙ্গা ৪ ওভারে ৪৯ রান দিয়ে দুটি উইকেট পান। এই ম্যাচে জিতে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে সুযোগ পাবে।   

কঠিন সমীকরণের মুখে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে হচ্ছে খুলনাকে।

বিপিএলের গত মৌসুমেই প্রথম কোয়ালিফায়ারে খেলেছিল খুলনা টাইটানস। আর এবারের আসরে দুবারের দেখায় রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছিল খুলনা। কিন্তু সর্বশেষ ম্যাচে তারা হেরে যায়।

এমবি