ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সহজ জয়ের স্বাদ পেয়েছে পারটেক্স স্পোটিং ক্লাব। ওল্ড ডিওএইচএসকে ৮৮ রানে হারিয়েছে পারটেক্স স্পোটিং ক্লাব।
ফতুল্লার আউটার স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করে পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ১০৯ রান করে অপরাজিত থাকেন রাজিন সালেহ। এছাড়া ৯৩ রান করেন জনি তালুকদার। ওল্ডডিওএইচএসের শাওন ৩টি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ১৮১ রানেই গুটিয়ে যায় ওল্ডডিওএইচএস। দলের পক্ষে রাইয়ান আরাফাত ৪৪, নেদুজ্জামান ৩১ রান করেন। পারটেক্সেও নুরুজ্জামান ও শফিউল ৩টি করে উইকেট নেন।
জেডআই





