আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। প্রথম ব্যাট করছে জিম্বাবুয়ে। ইনিংসের ৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৪১ রান।
হ্যামিলটন মাসাকাদজা ১৬ এবং অধিনায়ক ব্রেন্ডন টেলর ১২ রান নিয়ে ব্যাট করছিলেন।
ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা আইরিশ বোলার অ্যালেক্স কুসাকের বলে সোরেনসনের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন। এ সময় তার রান ছিল ১০ রান। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ তখন ছিল ১.৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দুই দলই টুর্নামেন্টের প্রথম ম্যাচকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সুপার টেন পর্বে খেলতে হলে জয় ছাড়া অন্য কোন উপায়ই নেই এই দুই দলের সামনে।
আয়ারল্যান্ড একাদশ: উইলিয়াম পোর্টারফিল্ড(অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, পল স্টারলিং, এড জয়েস, ম্যাক্স সোরেনসেন, অ্যালেক্স কুসাক, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থম্পসন, অ্যান্ডি ম্যাকব্রাইন, অ্যান্ড্রু পয়েন্টার।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেলর(অধিনায়ক, উইকেটরক্ষক), ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, হ্যামিলটন মাসাকাদজা, সিন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, প্রসপার উতসেয়া, টিনাশে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা, টাফাদওয়া কামুনগোচি।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
৫ ওভার শেষে জিম্বাবুয়ে ৪১/১
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। প্রথম ব্যাট করছে জিম্বাবুয়ে। ইনিংসের ৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৪১ রান।





