বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে দারুণ আনন্দিত চিত্রনায়িকা ও ক্রিকেটার রুবেলের সাবেক প্রেমিকা নাজনীন আক্তার হ্যাপি।
তিনি বলেন, ‘আমি মনে প্রাণে চাই বাংলাদেশ সবগুলো ম্যাচে জয়ী হোক। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে এতে আমি খুবই আনন্দিত। আমার বিশ্বাস বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশ ভাল করবে। বাংলাদেশ জয়ী হলে আমার ভাল লাগবে।’
হ্যাপি আরও বলেন, ‘সত্যি কথা বলতে, আমি খেলা দেখেছি রুবেলকে দেখার জন্য। ম্যাচে রুবেল ভাল করেছে। সামনের ম্যাচগুলোতেও রুবেলের জন্য শুভ কামনা থাকবে।’
এএইচ





