প্রথম ইনিংসে জনি বেয়ারস্টোর অনবদ্য ১৬৭* রানের ইনিংসে ভর করে ৪১৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কুশল সিলভা ও করুণারত্নের অর্ধশতকে ভর করে ২৮৮ রানে অলআউট হয়ে যায়।

ফলে ১২৮ রানের লিড পায় স্বাগতিকরা। সেই রানে এগিয়ে থেকে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কুকবাহীনি। তবে এবার তাদের ব্যাটিংয়ে কিছুটা ছন্দপতন ঘটেছে। ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ইংলিশরা। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ইতিমধ্যে তারা ২৩৭ রানের লিড পেয়েছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নুয়ান প্রদীপের বোলিং তোপে পড়েছে ইংলিশরা। শনিবার রাতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান সংগ্রহ করেন কম্পাটন ও হেলস। এরপর ব্যক্তিগত ১৯ রানে ইরাঙ্গার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

৫০ রানের মাথায় জো রুটও ৪ রান করে প্রদীপের শিকারে পরিণত হন। ৫০ রানের মাথায়ই প্রদীপের দ্বিতীয় শিকার হন ভিন্স (০)। আর ১০১ রানের মাথায় আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জনি বেয়ারস্টোকে আউট করেন প্রদীপ। তিনজনকেই তিনি বোল্ড আউট করেন।

এরপর ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে দিন শেষ করেন আলেক্স হেলস (৪১) ও স্টিভেন ফিন (৬)। তারা দুজন আজ বিকেলে চতুর্থ দিনে আবার ব্যাট করতে নামবেন।

এফএফ