জার্মান কোচ জোয়াচিম লো বলেছেন, ফিফা ব্যালন ডি'অরের কথা বাদ দেও। গত দশকের সেরা বর্ষসেরা খেলোয়াড় হচ্ছে ফিলিপ লাম।

গত সাতটি ব্যালন ডি'অর ভাগ করে নিয়েছে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৮, ২০১৩, ২০১৪) ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (২০০৯, ২০১০, ২০১১, ২০১২)।

তবে একবারও ফিলিপ লাম ব্যালন ডি'অর জিততে পারেননি। এমনকি সেরা তিনজনের তালিকায় একবারও স্থান পাননি। ২০১৪ বিশ্বকাপে লামের নেতৃত্বে বিশ্বকাপ জিতে নেয় জার্মানি। তাই দলটির কোচ মনে করেন, এবার ফিফা ব্যালন ডি'অরের জন্য লামই বেশি যোগ্য ছিল।

লামকে এই পুরস্কার না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ২০১৪ সালে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পাওয়ায় লো বলেন, "ব্যালন ডি'অর বাদ দিয়েও যদি গত এক দশকে একজন সেরা খেলোয়াড় বাছাই করতে হয় তাহলে ফিফার অবশ্যই ফিলিপ লামকে বিবেচনায় আনা উচিত।"

লামের পক্ষে যুক্তি তুলে ধরে লো বলেন, "গত তিনটি বিশ্বকাপ-২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লাম। দু'বারই দলকে সেমিফাইনালে নিতে অনন্য অবদান রেখেছেন। আর শেষবার দলকে বিশ্বকাপ এনে দিয়েছেন। আমার কাছে গত দশকে সে সেরা খেলোয়াড়।"

জেডআই