কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে যুগ্ম-চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন ও মাই টিভি। রোববার সকালে বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম টার্ফে হওয়া ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটি দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে।
ফাইনালে ম্যাচসেরা পারফরমার ছিলেন মাই টিভির আল আমিন। আর ট্রিবিউনের রিয়াজুর রহমান রোহান হন টুর্নামেন্ট সেরা পারফরমার।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে দুই দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবল ব্যক্তিত্ব গোলাম সারওয়ার টিপু। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ এর হেড অফ মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, বিএসজেএ সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আরিফুর রহমান বাবু।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





