তুরস্কের সুপার লিগে রিজেস্পোরে বিপক্ষে ৫-১ গোলে জয়ী ফেনেরবাচের খেলোয়াড়দের বাস লক্ষ্য করে গুলি ছুড়েছে এক বন্দুকধারী।
শনিবার ম্যাচ শেষে ট্রাবজোন বিমানবন্দরে ফিরছিল ফেনেরবাচ দল। সেই সময়েই ঘটনাটি ঘটে। এতে বাসচালক আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কোনো খেলোয়াড় আঘাত পাননি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইইপ এরদোগান জানিয়েছেন এ ঘটনার তদন্ত শুরু করতে বলা হয়েছে।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন ফেনেরবাচে শনিবারের ম্যাচটি জিতেই চিরপ্রতিদ্বন্দ্বী গালাতাসারাইকে ছাড়িয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
জেডআই





