আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। সফরে ভারত ‘এ’ দলের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। শনিবার আসন্ন সফরের সূচী ঘোষণা করে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

জাতীয় দলের আগেই ভারত সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। ১৬ সেপ্টেম্বর ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ১৮ ও ২০ সেপ্টেম্বর অনুষ্টিত হবে পরের দুই ওয়ানডে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এর প্রথমটি খেলবে সর্বশেষ রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে সফরের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে ভারত ‘এ’ দল।

জেডআই