এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৬-০ গোলে ধরাশায়ী করেছে লাল-সবুজ বাহিনী।

এদিন ম্যাচের ৫ মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন বিপাশা মালী। এই গোলের তিন মিনিট পর দলের লিডকে ডাবলে নিয়ে যান গত ম্যাচের গোলদাতা সানজিদা।

ম্যাচের ২১ মিনিটে আরেকটি গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের। কিন্তু গোলবারে লেগে বল ফিরে আসায় সেই সুযোগটি কাজে লাগানো যায়নি। তবে ২৩ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন সানজিদা।

ম্যাচের ৩০ মিনিটে হ্যাটট্রিক বঞ্চিত হনসানজিদা। তবে ম্যাচের ৪৩ মিনিটে দলকে ৪-০ গোলে নিয়ে যান কৃষ্ণা রানী।

বিরতির পর একের পর এক আক্রমণ করেন সানজিদারা। কিন্তু গোলের সুযোগ আসে ৬৭ মিনিটে। এই গোলটি করেন বিপাশা। এরপর শেষ মুহুর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা লিপির গোলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জেডআই