২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়াল লিগের শিরোপা জয়ের স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরের মৌসুমে। নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে শেষ্ঠত্ব হারাতে হয় তাদের। কিন্তু এবার শিরোপাটি পুনরুদ্ধারের দরজায় চলে এসেছে তারা। বুধবার অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের পথটি সহজ করে নিয়েছে বস ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
মৌসুমে শেষের দিকে লড়াইয়ে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু নিজেদের গত ম্যাচে ড্র করায় পিছিয়ে পড়ে তারা। এতে সুযোগ পেয়ে যায় ম্যানসিটি। আর সেই সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়েছে তারা।
বুধবার ইত্তিহাদ স্টেডিয়ামের খেলায় প্রথমার্ধে গোল শূন্য ছিল ম্যানসিটি। বিষয়টি স্বাগতিক ভক্তদের চিন্তার মধ্যে ফেলে দেয়। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই দুর্বার হয়ে ওঠে স্বাগতিকরা। এরই ধারায় খেলার ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভিনসেন্ট কোম্পানিরা। এডিন জেকো প্রথম অ্যাস্টন ভিলার গোলমুখ খোলেন।
৭২ মিনিটে স্বাগতিক দলের দ্বিতীয় গোলটিও এই বসনিয়ান তারকা জেকো। ৮৯ মিনিটে সিটির তৃতীয় গোলটি জোভেটিকের। আর ইনজুরি সময়ে অ্যাস্টন ভিলার কফিনে শেষ পেরেকটি ঠুকেন ইয়াইয়া তোরে।
এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। লিগে বাকি আছে আর মাত্র এক ম্যাচ। শেষ ম্যাচে লিভারপুল জয় পেলে এবং ম্যানসিটি হেরে গেলে শিরোপাটি তাদের হাতছাড়া হয়ে যাবে। তা না হলে ফের শিরোপা জয়ের আনন্দে মেতে উঠবে সিটিজেনরা।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
লিগ শিরোপা পুনরুদ্ধারের দরজায় ম্যানসিটি
২০১১-১২ মৌসুমে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়াল লিগের শিরোপা জয়ের স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরের মৌসুমে। নগরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে শেষ্ঠত্ব হারাতে হয় তাদের।





