ভারতের বিপক্ষে তিন ম্যাচ হকি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। বুধবার বিকেএসপির হকি মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছে স্বাগতিকরা।

ম্যাচের ৩০ মিনিটে পুস্কর খিসো মিমোর হিট থেকে সারোয়ার পুস করলে অধিনায়ক মামুনুর রহমান চয়ন গোল পোস্টে শট নিলে ভারতের গোল কিপার বল ফিরিয়ে দেয়। এরপর বাংলাদেশের বেলাল বল পেয়ে শিটুলকে পাস দিলে শিটুল গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন।

এরপর ৩২ মিনিটে ভারতের গুদরেজ সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। ফিরতি মিনিটে হরজিৎ সিং আরো একটা গোল করে বসলে বাংলাদেশকে ২-১ গোলের লিডে পিছনে ফেলে দেয় তারা।

খেলার বাকি সময়ে কোন দল আর গোল না করতে পারলে ২-১ এর গোল ব্যবধানে জয় নিয়েই মাঠে ছাড়ে অতিথি দল।

আগামী ৮ ও ৯ আগস্ট সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ঢাকা, ৬ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই